প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে মৃত ৯, কলকাতায় ৮, জেনে নিন পূর্ণাঙ্গ তালিকা
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাতভর রেকর্ড বৃষ্টিপাতের জেরে জমা জলে বিদ্যুতবাহিত হয়ে অথবা ছিঁড়ে পড়া বিদ্যুতবাহী তার স্পর্শ করে এবং জলে ডুবে রাজ্যে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে আট জন কলকাতার বাসিন্দা। একজনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণার শাসন এলাকায়। মৃত ৯ জনই পুরুষ। কলকাতার বাসিন্দা এক মহিলা জমা জলের জেরে গুরুতর জখম হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
রেকর্ড বৃষ্টির জেরে মৃত ও জখমদের তালিকা—
মৃত ব্যক্তিরা হলেন —
1) *ফিরোজ আলি খান*– কলকাতার বেনিয়াপুকুর থানার সুন্দরী মোহন অ্যাভিনিউতে সম্ভবত জলে ডুবে মৃত্যু হয়েছে।
2) *প্রাণতোষ কুন্ডু*– কলকাতার নেতাজি নগর থানা এলাকার বাসিন্দা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য।
3) *জিতেন্দ্র সিং*– খিদিরপুরের হুসেন শাহ রোডের বাসিন্দা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
4) *রামগোপাল মিত্র*— কলকাতার গড়ফা থানার কালিকাপুর মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
5) *পবন ঘরামি*– কলকাতার শেক্সপিয়ার থানার মিন্টো পার্ক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মৃত পবন ঘরামি মগরাহাটের মুলটি এলাকার বাসিন্দা।
6) *শুভ প্রামানিক* — কলকাতা পূর্ব বড়িশার বাসিন্দা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
7) *সুনীল সূর্য*– বিহারের নওদার বাসিন্দা এই ব্যক্তির কলকাতার বুড়ো শিবতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান
8) *মিরাজ শেখ* — উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। শাসন থানার তেহাটার বাসিন্দা।
9) *অজ্ঞাতপরিচয় ব্যক্তি* — কলকাতার পূর্ব বালিগঞ্জ প্লেস এলাকায় অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির দেহ উদ্ধার হয়। জলে ডুবে মৃত্যু হয়েছে বলে অনুমান।
——–
কলকাতার একবালপুর থানার ময়ূরমঞ্জ রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা, মুমতাজ বিবি
উল্লেখযোগ্য, সরকারি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে যে ন জনের মৃত্যুর খবর মিলেছে তার মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। যেহেতু একটি বাদ ে বাকি সব কটি মৃত্যুর ঘটনা সিইএসসি এলাকায় তাই মুখ্যমন্ত্রী নির্দেশে সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। পাশাপাশি আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি সিইএসসি-র কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

