হেডলাইন

পুজোর আগে বন্দী মুক্তি- জানালেন মুখ্যমন্ত্রী

আজীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি কারাদণ্ড সম্পূর্ণ হয়েছে, তাঁদের অনেককেই আইনি পথে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত মোট ৮৪০ জন বন্দি মুক্তি পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই মুক্তি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁদের এবং তাঁদের পরিবারের সকলকে অভিনন্দন জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বন্দিজীবনে অনেকের আচরণ অত্যন্ত ভালো ছিল। সেই স্বীকৃতিই হচ্ছে তাঁদের এই মুক্তি। তিনি আরও বলেন, সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। রাজ্যের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, মুক্তিপ্রাপ্ত বন্দিরা নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবেন। সেক্ষেত্রে রাজ্যের এই প্রচেষ্টা সফল হবে বলেই বিশ্বাস মুখ্যমন্ত্রীর।

Share with