হেডলাইন

পুজোর আগে শেষ ক্যাবিনেট মিটিং ১৮ তারিখ

সামনেই দুর্গাপুজো। ‌ তার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট নবান্নতে রয়েছে আগামী ১৮ তারিখ। ‌ ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো। ‌ সেদিন এই প্রথমবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ঘোষিত হয়েছে। ‌ বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারের ছুটি থাকার কারণে ১৮ তারিখ অর্থাৎ পরের দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নাকি মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবুজ সংকেত পাবে। দুর্গাপুজোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোন প্ররোচনা মূলক ঘটনা না ঘটে তার জন্য সতর্কবার্তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন।‌ সমস্ত মন্ত্রীদের নিজের অঞ্চলে থাকার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া নতুন কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

Share with