হেডলাইন

পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, বিজ্ঞপ্তি জারি

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পুজোর আগেই হাতে বেতন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চলতি মাসের ২১ সেপ্টেম্বর মহালয়া, আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। তাই উৎসবের আগে যাতে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পান, সেই ব্যবস্থা করেছে সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ও ২৫ সেপ্টেম্বর-এর মধ্যে সমস্ত কর্মচারীর বেতন দেওয়া হবে।

অন্যদিকে, পেনশনভোগীরা পাবেন ১ অক্টোবর থেকে তাঁদের অর্থ। একই দিনে ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো আর্থিক সহায়তা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

এর আগে কেন্দ্রীয় সরকারও কর্মচারীদের পূজোর আগে বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সেই পথে হেঁটেই এবার উদ্যোগ নিল রাজ্য সরকার।

বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে নানা মতামত জানালেও, সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে। পুজোর আগে হাতে বেতন পাওয়ায় তাঁরা বেশ আশাবাদী।

Share with