হেডলাইন

পুজোর পরেই পশ্চিমবঙ্গে এসআইআর?

দুর্গাপুজোর পরেই পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে? এমনটাই ইঙ্গিত মিলছে নির্বাচন কমিশন দপ্তর সূত্রে। ‌ ইতিমধ্যেই দিল্লিতে জরুরী বৈঠক হয়েছে। ‌ সেপ্টেম্বর মাসের ১০ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিভিন্ন রাজ্যের সিইওদের বৈঠক হয়েছে। ‌ সেখানেই এসআইআর হচ্ছে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। ‌ সেপ্টেম্বর মাসের মধ্যেই এসআইআর করার জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। ‌ পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন রয়েছে। ‌ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর সংক্রান্ত সমস্ত প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে তার জন্য দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধি আসছেন। ‌ ২০০২ সালে পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল। ‌ সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর করার বিজ্ঞপ্তি জারি করা সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ‌

Share with