হেডলাইন

পুনর্গণনা শূন্য রেকর্ড ভোটদানের নজিরে বিহারে এসআইআর জয়গান কমিশনের

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

কথায় বলে “যার শেষ ভালো তার সব ভালো”। এই আপ্তবাক্যেরই প্রতিফলন হল বিহারে।
এসআইআর নিয়ে যাবতীয় রাজনৈতিক বিতর্ক, স্বচ্ছ্ব নির্বাচন পরিচালনায় কমিশনের নিরপেক্ষতা থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলেও শেষ হাসি হাসলো নির্বাচন কমিশনই। একদিকে স্বাধীনোত্তর ভারতে বিহারে সবধরণের সংসদীয় নির্বাচনে রেকর্ড ভোটদানের নিরিখে ইতিহাস সৃষ্টি অন্যদিকে দ’দফার বিধানসভা নির্বাচনে একটি বুথেও পুনর্গণনার সুপারিশহীন স্বচ্ছ্ব ও ত্রুটিহীন নির্বাচনী ব্যবস্থাপনা। সবমিলিয়ে এসআইআর নিয়ে সমস্ত বিরোধিতার যোগ্য জবাব দিয়েছে কমিশন বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য, বিহারে এবারের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা তৈরি, নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ, নির্বাচনী ব্যবস্থাপনা থেকে ভোট গণনায় মোট ১৭টি ক্ষেত্রে বিশেষ সংস্কারমুলক পদক্ষেপ করে কমিশন। প্রতি ক্ষেত্রেই তা সফলভাবে কার্যকরী হওয়ায় নির্বাচন পরিচালনা নিয়ে কোনও প্রশ্ন তুলতে পারেনি কোনও পক্ষই। এবারই লোকসভা ও বিধানসভা মিলিয়ে সবচেয়ে বেশি ৬৭.১৩% ভোটদান হয়েছে বিহারে। গত তিনটি লোকসভা ও গত দুটি বিধানসভা নির্বাচনে পুনর্গণনা হলেও ‘২৫ এর বিধানসভা নির্বাচনে একটি বুথেও পুনর্গণনার কোনও সুপারিশ নেই। সবমিলিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করেই বিহার মডেলেই সাফল্যের সঙ্গে গোটা দেশে নির্বাচন পরিচালনা করে নজির সৃষ্টি করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

Share with