পূজোর আগে বৃহস্পতিবার থেকেই বাজারে বাংলাদেশের ইলিশ মাছ
দুর্গাপুজোর আগেই বাজারে পদ্মার ইলিশ মাছ। বৃহস্পতিবার থেকেই কলকাতার বিভিন্ন বাজারে পাওয়া যাবে পদ্মার রূপোলী সম্পদ। ইতিমধ্যেই বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে বেশ কিছু গাড়ি পৌঁছে গিয়েছে কলকাতায়। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ মাছ আসবে ভারতে। নিয়ম মত নিলাম হওয়ার পরেই বিভিন্ন বাজারে কাজ ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষের প্রশ্ন হলো, দাম কত হতে পারে? আন্দাজ করা যাচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে দাম ঘোরাফেরা করবে। ২১ তারিখ মহালয়া। তারপরেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো। তাই দূর্গা পুজোতে বাঙালির পাতে যাতে ইলিশ মাছ থাকে তার জন্যই বাংলাদেশ সরকার থেকে পাঠানো হচ্ছে ১২০০ মেট্রিক টন মাছ।

