WB Assembly Election 2026বিশেষহেডলাইন

রাজ্যে দ্বিতীয় সর্বাধিক দিনের মুখ্যমন্ত্রী মমতা

Exclusive Report

জ্যোতি বসুর পরেই বঙ্গে দ্বিতীয় সর্বাধিক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

১৯৭৭ সালে মানুষের ভোটাধিকারে বামফ্রন্টের জামানা শুরু হয়। দীর্ঘ ৩৪ বছর পর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটে। ২০১১ সালের ২০ মে। এক ঐতিহাসিক দিনের সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ এবং সাধারণ মানুষ। ঐদিন পশ্চিমবঙ্গ পেয়েছিল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ওপর নির্ভর করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটে গেছে ১৪ বছর। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচন রয়েছে। ‌ ইতিমধ্যেই তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মমতা। কিন্তু তার মধ্যেই আরো এক ইতিহাস তৈরি হল। ‌ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন প্রয়াত জ্যোতি বসু। ‌ এরপরের জায়গাটি ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের। কিন্তু সেই দ্বিতীয় স্থানটি দখল করে নিলেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রী হিসাবে ডাক্তার বিধান চন্দ্র রায় পদ অলংকৃত করেছিলেন ১৪ বছর ১৫৯ দিন। ২০২৫ সালের ২৭ অক্টোবর সেই রেকর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। ‌১৪ বছর ১৬০ দিন পার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম স্থান অবশ্যই রয়েছেন প্রয়াত জ্যোতি বসু। ‌ ২৩ বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গলি থেকে রাজপথে উঠে আসার এক অসাধারণ জীবন্ত কাহিনী। একাধিকবার সাংসদ হয়েছেন। একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব সামনেছেন। যার মধ্যে ছিল রেল। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী। ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে মানুষের বিপুল জনসমর্থন নিয়ে রাজভবনে শপথ গ্রহণ করেছিলেন ২০ মে। ঐদিন বিকেল চারটে বেজে এক মিনিটে রাজ ভবনে শপথ গ্রহণ করে সেখান থেকে হেঁটে মহাকরণে এসেছিলেন। ‌ করেছিলেন ওই দিন প্রথম ক্যাবিনেট মিটিং বা রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিসাবে সেটাই ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠক। ‌ আগামী বছর রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। ‌ এবারেও তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ তিনিই। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করা মমতা বন্দ্যোপাধ্যায়। পিছনে ফেলে দিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়, অজয় মুখার্জি, প্রফুল্ল চন্দ্র ঘোষ, সিদ্ধার্থ শংকর রায় কে।‌
ভারতের স্বাধীনতার পর ১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রভিন্সিয়াল মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং ডাক্তার বিধান চন্দ্র রায়। ‌ ১৯৫০ সালের পর থেকে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পছন্দের রাজনৈতিক দলকে রাজ্য পরিচালনার ভার দিয়েছিলেন। ‌ সেখানে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়। জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ছিলেন তিন দফায় ১২ বছর ১৫৬ দিন। তারপর অজয় মুখার্জি, প্রফুল্লচন্দ্র ঘোষ, সিদ্ধার্থ শংকর রায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর বাম ঝামেলা। ‌ জ্যোতি বসু। ‌ বুদ্ধদেব ভট্টাচার্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়।

• ১৯৫২,১৯৫৭,১৯৬২ তে জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়
• ১৯৬৭ তে বাংলা কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে ২৬৫ দিনের মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন অজয় মুখার্জি
• এরপর ৯১ দিনের জন্য নির্দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ
• ১৯৬৯ সালে বাংলা কংগ্রেসের হয়ে ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ১ বছর ২২ দিনের জন্য অজয় মুখার্জি
• ১৯৭০ সালের মার্চ থেকে ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে
• ১৯৭১ সালে আবার বাংলা কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার তুলে নেন অজয় মুখার্জি
• ১৯৭২ এ জাতীয় কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন প্রয়াত সিদ্ধার্থ শংকর রায়। মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন ৫ বছর ৪১ দিন
• ১৯৭৭ সালে সাধারণ মানুষ কমিউনিস্ট পার্টি কে ক্ষমতায় নিয়ে আসে
• ১৯৭৭ সালের ২১ জুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রয়াত জ্যোতি বসু
• টানা ২৩ বছর ১৩৮ দিন মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন তিনি
• এরপর বামফ্রন্টের জয় অব্যাহত থাকে। মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়। ‌১০ বছর ১৯৫ দিনের জন্য ২ বারের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য
• এরপর ২০১১ সালে ঐতিহাসিক ঘটনা ঘটে
• দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্টের জামানার অবসান হয়
• প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মমতা বন্দ্যোপাধ্যায়
• পশ্চিমবঙ্গের সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রিত্ব যারা করেছেন তাদের মধ্যে দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়

Share with