Uncategorized

রাজ্যের দুই শিক্ষিকাকে জাতীয় শিক্ষক সম্মান দেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

 

গোটা দেশে ৪৫ জন শিক্ষকের মধ্যে এবার পশ্চিমবঙ্গ থেকে দুজন শিক্ষাকে জাতীয় শিক্ষক হিসেবে মনোনীত করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আগামী পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের দুই নতুন জাতীয় শিক্ষককে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ২০২৫ সালের জাতীয় শিক্ষকের তালিকা জানিয়ে দেওয়া হয়েছে। এরাজ্য থেকে যে দুজন শিক্ষিকা এই তালিকায় স্থান পেয়েছেন তাঁরা হলেন পশ্চিম মেদিনীপুরের কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস এবং কলকাতা নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য। নিউ টাউন ডিপিএস-এর কম্পিউটার সাইন্স শিক্ষিকা মধুরিমা পাঠ্য বইয়ের বাইরে গিয়েও ক্লাসের পড়ুয়াদের নানাভাবে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়ে বিশেষ পাঠদান করেছেন। পড়াশোনা পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজেও ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়িয়েছেন মধুরিমা। এমনকি তার উদ্যোগে অতিরিক্ত ক্লাসে কৃত্রিম মেধার প্রশিক্ষণ পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের কৃত্রিম মেধা বিষয়ে শিক্ষাদান করেছেন যা স্কুলে অন্যতম সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে কৃত্রিম মেধার গুরুত্ব অনুযায়ী ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগে পঠন পাঠন দেওয়া এবং সে সম্বন্ধে তাদের প্রকৃত শিক্ষিত করে তোলার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

Share with