হেডলাইন

রামমোহনকে অপমান: গর্জে উঠলেন সুমন-পবিত্র

“এটা অশিক্ষিতের কথা। বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরা কেন বুঝিয়ে দিচ্ছেন না, বাংলার ঐতিহ্যের কথা। এভাবে রামমোহনকে অপমান করাটা মেনে নেওয়া যায় না” আরো খবরকে নিজের ক্ষোভ উগরে দিলেন বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার। রাজা রামমোহন রায় ছিলেন ব্রিটিশদের দালাল। তিনি ছিলেন ভুয়ো সমাজ সংস্কারক। ‌ মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার এভাবেই অপমান করেছেন আধুনিক ভারতের পথিকৃৎ কে। পরে অবশ্য তিনি ‘প্রায়শ্চিত্ত’ করার কথা বলেছেন। ‌ কিন্তু তার বক্তব্য গোটা বাঙালি সমাজ মেনে নিতে পারেনি। ‌”এইসব বলার আগে নিজেদের ভাবা উচিত। বিজেপির মন্ত্রী হতে গেলে অশিক্ষিত হতে হবে নাকি? এটা কি যোগ্যতার মধ্যে পড়ে?” চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ করলেন পবিত্র সরকার। গত শনিবার আগের মালয়ার বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মুখে রাজা রামমোহন রায়ের যেভাবে অপমান হয়েছে, তাতে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর মতে, রাজা রামমোহন রায় ব্রিটিশদের নির্দেশেই কাজ করতেন। ‌ ইংরেজি শিক্ষার আড়ালে ধর্মান্তকরনের চক্র চালাতেন। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই পাল্টা বক্তব্য প্রচারে নেমেছে। একথা অস্বীকার করার উপায় নেই, মধ্যপ্রদেশের মন্ত্রীর এই ধরনের বক্তব্যে বঙ্গ বিজেপির মুখ পুড়েছে। “এটা অদ্ভুত লাগছে, বাংলায় যেখানে বিজেপি লড়াই করছে সেখানে এই ধরনের মন্তব্য বিজেপির মন্ত্রী করছেন। এই ধরনের মন্তব্য আরও বেশি করলে বিজেপি পশ্চিমবঙ্গের শূন্যতে চলে যাবে” মত পবিত্র সরকারের। ‌ রাজা রামমোহন রায় তথা বাঙ্গালীদের উপর এই ধরনের অত্যাচার বা অপমানজনক কথা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী কবীর সুমন। তার মতে,”এরা কি পাগল? এসব শুনলে মন খারাপ হয়ে যায়। ‌ সঙ্গে রাগ হয়। কিন্তু মন খারাপ আর রাগ করে কোন লাভ নেই। ‌ এদের ভোটে হারাতে হবে।” আরো খবরকে সঙ্গীতশিল্পী আরো বলেন,” রাজা রামমোহন রায় সম্পর্কে যে উক্তি উনি করেছেন, তা অত্যন্ত অন্যায়। ‌ যিনি উক্তি করেছেন তার সম্পর্কে বলা মানে নিজের জাতিকে অপমান করা।”তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবে এর তীব্র প্রতিবাদ করা হয়েছে। সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও তাদের মতামত জানিয়েছেন। ‌ বিশিষ্ট সঙ্গীতশৃতি কোভিদ সুমনের মতে,”রামমোহন রায় নিয়ে যে উক্তি উনি করেছেন, সেক্ষেত্রে তার সম্পর্কে কোন কথা বলাই উচিত নয়। এদেরকে ভোটে হারাতে হবে।”

Share with