হেডলাইন

সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রাক্কালে রিভিউ বৈঠকে কমিশন, জেলায় জেলায় দেওয়া হবে প্রশিক্ষণও

সুদীপ্ত চট্টোপাধ্যায়

বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রাক্কালে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের বিশেষ প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। কমিশনের ন্যাশনাল লেবেল মাস্টার ট্রেনাররা ভার্চুয়ালি প্রশিক্ষণ দেবেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারদের। তবে ঠিক কোন নির্দিষ্ট বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে তা নিয়ে বিশদে কিছু জানানো হয়নি কমিশনের নির্দেশিকায়। সোমবার সন্ধ্যেয় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা।

মূলত, কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র জানিয়েছেন সোমবার বিকেল ৪ টে থেকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রতিটি জেলার নির্বাচনী প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতে, দিল্লি থেকে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করবে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং জেলা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারদের সঙ্গে এই বৈঠকে পৌরহিত্য করবেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মণীশ গর্গ। বইটাকে উপস্থিত থাকবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও পবন কুমার শর্মা এবং অন্যান্যরা। এই পর্যালোচনা বৈঠকে জেলা ওয়ারি জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে যৌথভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে যে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশের প্রাক্কালে সংশ্লিষ্ট জেলাগুলি কমিশনের গাইডলাইন মেনে নির্বাচন পরিচালনায় কতটা প্রস্তুত। জেলা ধরে ধরে পর্যালোচনা বৈঠক শেষ হওয়ার পর শুরু হবে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারদের নিয়ে কমিশনের বিশেষ প্রশিক্ষণ পর্ব। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ঠিক প্রাক্কালে এই প্রশিক্ষণ পর্ব নিয়ে উৎসাহ তুঙ্গে। ঈদ উল ফিতর এবং রামনবমীর মধ্যবর্তী সময় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অক্ষুন্ন থাকে কি ব্যাপারে আগেই কমিশনের পক্ষ থেকে রাজ্যস্তরের পুলিশকর্তাদের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি সাপ্লিমেন্টারি তালিকা পরবর্তী পর্যায়ে রাজ্যের পরিস্থিতির বিষয়টিকে বিশেষ তাৎপর্য দিয়েই সোমবারের পর্যালোচনা বৈঠক এবং প্রশিক্ষণের অবতারণা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পর্যালোচনা বৈঠকে কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনাররা যেমন বক্তব্য রাখবেন তেমনি রাজ্যের সার্বিক নির্বাচনী প্রস্তুতি ও তার অভিমুখ ব্যাখ্যা করবেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল।

বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Share with