হেডলাইন

‘শিশু সাথী’ প্রকল্পে ৬৩ হাজারের বেশি শিশুর বিনামূল্যে চিকিৎসা

পশ্চিমবঙ্গ সরকার শিশুদের উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজ্য সরকারের ‘শিশু সাথী’ প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৬৩,০০০-র বেশি শিশু বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছে। ২০১৩ সালে চালু হওয়া এই অগ্রগণ্য প্রকল্পটির মাধ্যমে জন্মগত হার্টের সমস্যা , ঠোঁট ও তালুর ফাঁক, ক্লাবফুট এবং নিউরাল টিউব ডিফেক্ট এর মতো গুরুতর রোগে আক্রান্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এতদিনে এই প্রকল্পে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকারও বেশি, যাতে একটিও শিশু চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, “আমাদের রাজ্য সরকার সবসময় শিশুদের সর্বোত্তম স্বাস্থ্যসেবার প্রতি অঙ্গীকারবদ্ধ। ‘শিশু সাথী’ আমাদের এক অনন্য প্রকল্প, যা প্রতিটি শিশুর মুখে হাসি ফেরাতে কাজ করছে।”
মুখ্যমন্ত্রী কয়েকজন চিকিৎসাপ্রাপ্ত শিশুর ছবিও শেয়ার করেছেন, যাদের অনেকেই সফল অস্ত্রোপচারের পর সুস্থ জীবনে ফিরেছে।

Share with