শনিবার থেকেই পূজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়। এরপর থেকে প্রতিবছর দুর্গাপুজোর উদ্বোধনের ট্র্যাডিশন। প্রথমে শুধু কলকাতার পুজো উদ্বোধন করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জেলার পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে তার অন্যথা হচ্ছে না। শনিবার থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজো উদ্বোধন করছেন। দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং দিয়ে মুখ্যমন্ত্রী পূজো উদ্বোধন শুরু করবেন। তারপর একে একে আসবে টালা প্রত্যয় সহ শহরের বেশ কিছু পুজো। আগামী মহালয়াতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতনা অগ্রণীর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জেলার পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

