হেডলাইন

শুনানি নোটিশ পেয়েও গরহাজির বহু, রাজ্যে তিনদিন পিছোতে পারে শুনানি প্রক্রিয়া

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

রাজ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে না। ফলে সার্বিকভাবে পিছোবে রাজ্যের এসআইআর প্রক্রিয়া। সিইও দপ্তর সূত্রে খবর শুনানি প্রক্রিয়ার ডেডলাইন আরও তিন দিন বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই সমস্ত জেলায় শুনানি প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বিধানসভা ভিত্তিক কাজের গতিবিধি পর্যালোচনা করে প্রয়োজন বুঝে তিনদিনের জন্য সময় মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে কমিশনকে চিঠি দেবেন বলে জানিয়েছেন সিইও। শুনানি পিছোলে তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছোবে ?
চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানান সিইও। উল্লেখযোগ্য, শুক্রবারই উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করেছে আগামী ১০ এপ্রিল।

সিইও দপ্তর সূত্রে জানা গেছে মালদা, কলকাতা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাসহ কার্শিয়ং ও মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় লজিকাল ডিসক্রিপ্যান্সি ক্যাটাগরির অন্তর্ভূক্ত বহু ভোটার শুনানিতে হাজির হননি বা অনেকের হদিশ মিলছে না। তাদের আবার নতুন করে শুনানি নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাছাড়া শুনানি সম্পূর্ণ হলেও বহুক্ষেত্রে নথি আপলোদের কাজ শেষ করতে পারেননি ইআরও বা এইআরও-রা। কার্শিয়ং ও মেটিয়াবুরুজে নতুন করে অতিরিক্ত ৫০ জন এইআরও নিযুক্ত করার অনুমোদন দিয়েছে সিইও দপ্তর। অন্যদিকে, একাধিক জেলা শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন সিইও দপ্তরে। পরিস্থিতির বাস্তবতা বিচার করে সময় মেয়াদ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিলেও রাজ্যজুড়ে তা প্রযোজ্য করতে নারাজ সিইও দপ্তর। সেকারনেই জেলাগুলির থেকে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

Share with