সিবিআই তদন্ত কার্যত “গ্যালারি শো” মন্তব্য হাইকোর্টের বিচারপতি
সিবিআই তদন্ত কার্য
“গ্যালারি শো”। এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় মামলার শুনানিতে এসিসিবিআই তদন্ত কার্যত “গ্যালারি শো” মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিআই তদন্ত কার্যত “গ্যালারি শো” মন্তব্য হাইকোর্টের বিচারপতি মনই মন্তব্য সিবিআই তদন্ত কার্যত “গ্যালারি শো” মন্তব্য হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। খেজুরির দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানায় পরিবার।
সেই মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য করেন,
” মামলা এখন সিবিআই-কে দেওয়ার প্রয়োজন নেই। সিবিআই তদন্ত এখন কার্যত গ্যালারি শো হয়ে দাঁড়িয়েছে।” বিচারপতির এই পর্যবেক্ষণেই পরিস্কার যে বিভিন্ন মামলায় সিবিআই তদন্তের পারফরম্যানসে কার্যত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। আগামিকাল এই মামলার চূড়ান্ত রায় জানাবেন বিচারপতি ঘোষ। তবে বিচারপতির এহেন পর্যবেক্ষনের পর আইনজীবী মহলের ধারণা এই মামলায় সিবিআই নয়, সিআইডিকেই তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে এই প্রথম নয়, এর আগেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেকোনো তদন্তের ক্ষেত্রে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া নিয়ে মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন। এমনকি ভরা এজলাসে তিনি এ কথাও জানিয়েছিলেন যে সিবিআই তদন্তের থেকে কলকাতা পুলিশ সিআইডি তদন্তে অগ্রগতি অনেক ভালো হয়। এমনকি একুশে জুলাই অফিস টাইমে কলকাতার রাস্তায় মিছিল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশের উপর যথেষ্ট আস্থা প্রকট করেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন ” আমি কোনদিন কলকাতা পুলিশের উপর আস্থা হারায়নি। বরং অতীত ঘাঁটলে দেখা যাবে কলকাতা পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট যথেষ্ট প্রশংসনীয়।” সেই ধারা মেনে সোমবার খেজুরির এই মামলায় সিবিআই তদন্তকে কার্যত ” গ্যালারি শো ” বলে উল্লেখ করে প্রকারান্তরে কেন্দ্রীয় এজেন্সির উপরেই অনাস্থা প্রকট করল হাইকোর্ট।

