হেডলাইন

SIR : ছবি তোলার হিড়িক স্টুডিও গুলোতে

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। বিএলও’রা ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। সেই এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে প্রয়োজন হচ্ছে ছবির। প্রয়োজন সদ্য তোলা ছবির। অনেকের কাছেই ছবি নেই। পাড়ার স্টুডিওতে এমনিতেই ভিড় হয় না। কারণ এখন সবাই মোবাইল দিয়ে ছবি তুলে নেন। স্টুডিওগুলো হাল ভালো নয়। এসআইআর লাগু হওয়াতে স্টুডিও গুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। প্রচুর ভিড়। ‌ সবাই চাইছেন নিজের ছবি। ‌ হাসি ফুটেছে স্টুডিও মালিকদের। কেউ কেউ আবার একটু বেশি দাম হাঁকছেন। কিন্তু তাতে কি? এসআইআর’র  জন্য এনুমারেশন ফর্ম  বাড়িতে এসেছে বা আসবে। তাই ছবি তোলার হিড়িক স্টুডিওতে।

Share with