হেডলাইন

সন্তোষপুর রেলস্টেশনে আগুন

দক্ষিণ ২৪পরগনার সন্তোষপুর রেলস্টেশনে মঙ্গলবার সকালে আগুন লেগে যায়। ‌ সকাল সাতটা নাগাদ এক নম্বর প্লাটফর্মে আগুন লাগে। ‌ দমকদে খবর দেওয়া হয়। ‌ দমকল আসার আগেই আগুনে বেশ কিছু দোকান পুড়ে গিয়েছে। ‌ প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। পুজোর সময় তাই স্টেশনে থাকা বেশ কিছু দোকান নতুন জামা কাপড় বিক্রির জন্য তুলেছিলেন। আগুনের গ্ৰাসে তা নষ্ট হয়ে গেছে। হবে দোকানদারদের মাথায় হাত।

 

Share with