সোমবারের তিন সশস্ত্র বাহিনীর একত্রিত অনুষ্ঠানের জন্য কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায়। তিন বাহিনীর প্রধান সহ পদস্থ এবং গুরুত্বপূর্ণ কর্তারা রয়েছেন কলকাতায়। প্রধানমন্ত্রী রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিলেন। রাজভবনে রাত্রিযাপন। সোমবার সকালেই কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান। কলকাতায় রয়েছেন রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান। এই কনফারেন্সের মূল আদর্শ বিষয় ভারতের সশস্ত্র বাহিনীতে সংস্কার এবং পরিবর্তন সংক্রান্ত।

