হেডলাইন

সৌরভকে বঞ্চিত করা হয়েছে; মমতা

শনিবার ইডেনে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিতে গিয়ে ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের আইসিসি প্রধান না হওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের বন্ধু আছে, শত্রুও আছে। সৌরভ দুঃখ পাবে। ও ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল। আমি বড্ড ঠোঁটকাটা। আই সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল। সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে থাকার কথা নয়।”উল্লেখ্য, সালটা ছিল ২০২২। বিসিসিআই সভাপতির পদ ছাড়ার পর সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়ার জোর জল্পনা ছিল। মুখ্যমন্ত্রী নিজেও কেন্দ্রকে অনুরোধ করেছিলেন সৌরভকে ওই পদে মনোনয়ন দিতে। কিন্তু বিসিসিআইয়ের সম্মতি না মেলায় প্রার্থী হতে পারেননি বাংলার ‘মহারাজ’। পরবর্তীতে আইসিসির চেয়ারম্যান হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।সেই ঘটনার পর থেকেই মমতার ক্ষোভ লুকোনো নেই। তাঁর দাবি, ‘বাঙালির শত্রুরা’ সৌরভের পথ আটকেছিল। তবে মুখ্যমন্ত্রী আশাবাদী,“আজ না হোক, আগামী দিনে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসবেনই সৌরভ।”

Share with