হেডলাইন

সপ্তাহ গড়ালেও শেষ হল না এনুমারেশন ফর্ম বিলি, সবচেয় কম উত্তর কলকাতায়

সুদীপ্ত চট্টোপাধ্যায়

সপ্তাহ গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়নি রাজ্যে। সিইও দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে প্রায় ৬ কোটি ৪০ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত সাড়ে ৬ কোটি ছাড়াবে বলেও জানিয়েছেন পদস্থ কর্তারা। ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি। তদনুযায়ী এখনও এক কোটির কাছাকাছি ফর্ম বিলির কাজ বাকি। প্রাথমিকভাবে প্রশিক্ষণের সময় প্রথম সাত দিনের মধ্যে ফর্ম বিলির কাজ বিএলও-দের সম্পূর্ণ করতে বলা হলেও এই পরিস্থিতিতে ফর্ম বিলির কাজ আরও দু-একদিন চলবে বলে খবর।

উল্লেখযোগ্য, এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে কলকাতা উত্তর বিধানসভা কেন্দ্র, ৬৬ শতাংশ। সবচেয়ে বেশি পুর্ব বর্ধমান ৯৭ শতাংশ। দক্ষিণ কলকাতায় ফর্ম বিলি হয়েছে ৭৪ শতাংশ। ৯০ শতাংশের বেশি ফর্ম বিলি করা হয়েছে বাঁকুড়া, হুগলি, পুর্ব মেদিনীপুর, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও ঝাড়গ্রাম। ৮০ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়ায়।

মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কোন জেলায় কত শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে তার পরিসংখ্যান (শতাংশে)—–

পূর্ব বর্ধমান– ৯৭
বাঁকুড়া– ৯৫
হুগলি—৯৪
পূর্ব মেদিনীপুর– ৯৪ কোচবিহার– ৯৪
কালিম্পং– ৯৩
ঝাড়গ্রাম–৯০
জলপাইগুড়ি– ৯০
প,মেদিনীপুর–৮৯
পুরুলিয়া– ৮৮
দার্জিলিং–৮২
উত্তর দিনাজপুর –৮২
নদিয়া–৮১
উত্তর ২৪ পরগনা ৮১
হাওড়া–৮০
বীরভূম–৭৮
পশ্চিম বর্ধমান–৭৮ আলিপুরদুয়ার –৭৮
মালদা–৭৬
মুর্শিদাবাদ –৭৬
কলকাতা দক্ষিণ– ৭৪
দক্ষিণ চব্বিশ পরগনা– ৭৪
দক্ষিণ দিনাজপুর– ৭২
কলকাতা উত্তর– ৬৬

অর্থ্যৎ মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে গড়ে ৮৩.৫৭ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এছাড়া এই সময়কাল পর্যন্ত
অনলাইনে ৫ লক্ষ ৭১ হাজার এনুমারেশন ফর্ম জমা পড়েছে।

Share with