হেডলাইন

তিন রোল অবজার্ভারকে বদলি রাজ্যের,নির্দেশিকা বাতিল করে পুরনো পদে ফেরাতে নির্দেশ রাজ্যকে

তিন রোল অবজার্ভারকে বদলি রাজ্যের,নির্দেশিকা বাতিল করে পুরনো পদে ফেরাতে নির্দেশ রাজ্যকে

 

আইএএস কে বদলি রাজ্যের , দুজনকে পুরনো পদে ফেরাতে নির্দেশ কমিশনের*

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচনী কাজে যুক্ত রাজ্যের তিন অফিসারকে কেন বদলি করা হলো? রাজ্য ক্যাডারের দুই আইএএস অফিসারকে বদলি করা নিয়ে রাজ্যের জবাব চাইল নির্বাচন কমিশন।

ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিন আইএএস অশ্বিনী যাদব, স্মিতা পাণ্ডে ও রণধীর কুমারকে নতুন পদে বদলি করে রাজ্য সরকার। সরকারি এই নির্দেশনামা হাতে পেতেই তা সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। স্বাভাবিকভাবেই সিইও দপ্তর জুড়ে প্রশ্ন ওঠে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত এই আধিকারিকদের নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকা এই আধিকারিকদের কোন যুক্তিতে নতুন দপ্তরে বদলি করল রাজ্য সরকার?
এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম বা বিধি রয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সেই নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে কেন ? রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে এই প্রশ্নের উত্তর চাইল নির্বাচন কমিশন। বুধবার দুপুর তিনটের মধ্যে তাঁদের পুরনো পোস্টিং এ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে রাজ্যকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন।

Share with