হেডলাইন

তৃণমূলের পথে প্রতিবাদ সিপিএমের

নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শুরু হয়েছে এসআইআর। ২০০২ সালে বঙ্গে শেষ এই প্রক্রিয়া হয়েছিল। অনেকের নাম সেই ভোটার তালিকায় নেই। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা। যাকে কেন্দ্র করেই এবার এসআইআর হচ্ছে। তাহলে কি অন্য ব্যবস্থা? নাম না থাকলেই তো সমস্যা। এই আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যা করার চেষ্টার ঘটনাও ঘটেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম এ ব্যাপারে প্রতিবাদ করা হয়। এমনকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মঘাতীর বাড়িতে গিয়েছিলেন। এবার সেই পথে প্রতিবাদ সিপিআইএমের। কান্দিতে আত্মঘাতী হয়েছেন এক কৃষক। কৃষক পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই এই ঘটনা। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে কাস্তে হাতুড়ি। প্রশ্ন তুলেছে, এই মৃত্যুর দায় কার? ভোটের বাজারে প্রথম থেকেই তৃণমূলের থেকে পিছিয়ে পড়া সিপিএম তৃণমূলেরই অস্ত্র ব্যবহার করছে। অনেকেই বলছেন, যদি এতে মানুষের মন টানা যায়।

Share with