হেডলাইন

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় কার্নিভাল?

প্রবল প্রাকৃতিক দুর্যোগে বেহাল উত্তরবঙ্গ। কোথাও মৃত্যুর খবর আসছে আবার কোথাও ব্রিজ ভেঙে গেছে। ভয়াবহ অবস্থা। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে উত্তরবঙ্গে যাওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ উত্তরবঙ্গের জেলা প্রশাসন গুলোর সঙ্গে বৈঠক করেছেন। রবিবার কলকাতার রেড রোডে ছিল কার্নিভাল। ‌১০০ এর উপর পুজো কে নিয়ে কার্নিভালের প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, উত্তরবঙ্গে যখন ভয়াবহ অবস্থা প্রাকৃতিক দুর্যোগের ফলে তখন এভাবে কার্নিভাল কেন? আবার নবান্ন সূত্রে খবর, কার্নিভালে ছিলেন বটে মুখ্যমন্ত্রী, কিন্তু মন পড়ে রয়েছে উত্তরবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরবঙ্গের বিপর্যয়ের বিষয়টিকে সামনে রেখে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের খোঁজ নিয়েছেন। কিন্তু বিভিন্ন টলিউড শিল্পীদের সঙ্গে এমন পরিস্থিতিতে কার্নিভালে মুখ্যমন্ত্রীর ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, কার্নিভাল বাতিল করা উচিত ছিল এমন ভয়াবহ অবস্থায়।

Share with